ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬: আগামী ২০ নভেম্বর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে মতিঝিল থানা শাখার উদ্যোগে আজ এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে শাখার দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সম্মেলনের গুরুত্ব ও উদ্দেশ্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন এবং কেন্দ্রীয় সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দাওয়াত পৌঁছে দেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে রাজধানীসহ দেশের বিভিন্ন শাখায় প্রচার-প্রচারণা ও দাওয়াতি কার্যক্রম অব্যাহত রয়েছে।


