বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’।
সংগঠনের ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি নাঈম ইবনে আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ হাবীবুল্লাহ মিসবাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা আব্দুল মুমিন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।
সংগঠনের ময়মনসিংহ জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ান নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর সভাপতি মাওলানা সারোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত আনন্দপুরী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবু নাঈম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক যোগ্যতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে আদর্শিক চেতনায় উজ্জীবিত, যোগ্য ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।





