বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, অধ্যয়ন ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এহতেসাব, পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
সমাপনী অধিবেশনে মহানগর দায়িত্বশীল মুহাম্মদ আজিমুদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ। এ সময় বিষয়ভিত্তিক আলোচনা করেন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ আজিমুদ্দীন ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাইয়ুম।
কর্মশালায় মহানগর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শাখা দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।



