মদিনার ঠিকানায় ইশকের চিঠি : ‘নবীজির প্রতি চিঠি’ প্রতিযোগিতা ২০২৬

সোনালি ডানার চিল আর শাপলা-শালিকের এই স্নিগ্ধ বাংলায় আজও বাতাসে ভেসে বেড়ায় মদিনার সুবাস। মরুভূমির বালিয়াড়ি থেকে আসা সেই প্রদীপের আলোয় আজও আলোকিত হয় আমাদের ঘরের প্রদীপ, আমাদের বুকের গহীন কোণ। সময়ের স্রোতে কত নদী শুকিয়ে যায়, কত সাম্রাজ্য ধুলোয় মিশে যায়; কিন্তু আমাদের কলিজার টুকরো, প্রিয় নবী, রাহমাতুল্লিল আলামীন হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম মোছবার নয়। তিনি আমাদের চোখের তারায়, আমাদের দীর্ঘশ্বাসে আর অনুভূতির প্রতিটি তারে এক চিরন্তন সুর হয়ে বেজে চলেন।
আমাদের এই মাটির সোঁদা গন্ধে মোড়ানো বাতাসে, শহুরে যান্ত্রিকতার ভিড়ে নবীপ্রেমের সেই সবুজ ফসলের খেতটিকে আরও একবার সবুজ করে তুলতে, কলমের কালিতে আমাদের না-বলা কথাগুলো আমরা পৌঁছে দিতে চাই সুদূর মদিনায়, প্রিয় নবীজির রওজা মোবারকে।
আপনার ভেতরের নবীপ্রেমকে অক্ষরের রূপ দিতে এবং নতুন প্রজন্মের মননে সীরাতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আলো ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন— “নবীজীর প্রতি চিঠি” প্রতিযোগিতা।
অংশগ্রহণের নিয়মাবলি:
*চিঠির দৈর্ঘ্য ৫০০ থেকে ৭০০ শব্দের মধ্যে হতে হবে।
* লেখা অবশ্যই সম্পূর্ণ অপ্রকাশিত ও মৌলিক হতে হবে এবং এআই (AI) দ্বারা রচিত কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
* যেকোনো শ্রেণি-পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
* লেখার সঙ্গে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সচল যোগাযোগ নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
* লেখা পাঠানোর ঠিকানা: kcmajlisdwc@gmail.com
০১৭০৫৪৭৬৭০৬
* লেখা জমা দেওয়ার শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬
১ম, ২য় ও ৩য় স্থানসহ সেরা ১০ জন বিজয়ের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার!
আয়োজনে: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পশ্চিম।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top