১০ সেপ্টেম্বর ২০২৬ | ধামরাই, ঢাকা
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা জেলা উত্তরের উদ্যোগে ধামরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে নবীজী হযরত মুহাম্মদ ﷺ-এর সংক্ষিপ্ত সিরাত বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ধামরাইয়ের বিভিন্ন স্কুল-কলেজে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে মহানবী ﷺ-এর জীবন, আদর্শ ও শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত সিরাতগ্রন্থ বিতরণ করা হয়।


