ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা ও ত্রিশালে খেলাফত ছাত্র মজলিসের কর্মী কর্মশালা অনুষ্ঠিত।

ময়মনসিংহ, ২৯ আগস্ট ২০২৬:
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার আওতাধীন গফরগাঁও, ভালুকা ও ত্রিশাল উপজেলা শাখায় অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮ আগস্ট) শুক্রবার অনুষ্ঠিত এসব কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ধারিত বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুফতি মুহাম্মাদ আবু নাঈম, জেলা শাখার সাবেক সহ-সভাপতি হাফেজ মাহমুদ হাসান এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইবনে আলী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক বায়তুল মাল সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম এবং বর্তমান স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইমামুল মুত্তাকীনসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীলবৃন্দ।

 

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top