নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখা আয়োজিত সীরাতুন্নবী (সা.) সম্মেলনে আগত জনতার মাঝে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে ফ্রি শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা খেলাফত ছাত্র মজলিসের সহ-সভাপতি মুহাম্মদ আমীর হামযা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম রাহমানী (হাফিঃ)।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ সাব্বির খন্দকার, সহ-সভাপতি ইমরান খান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক এনায়েতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক যোবায়ের সিয়াম এবং রাশিদিয়া ক্যাম্পাস শাখার সাংগঠনিক সম্পাদক মুরসালীন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


