মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে কর্মী কর্মশালা অনুষ্ঠিত

সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধস্তন মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী ১ম কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মে শুক্রবার সকাল থেকে নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর বিভিন্ন বিষয়ে আলোচনা, গ্রুপ আলোচনা, অধ্যয়ন ও পরীক্ষা অনুষ্ঠিত হয়ে এহতেসাব, পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনী অধিবেশনে শাখা প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আদনান রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান মুহিত।
এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের দফতর ও প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার। এছাড়াও উপস্থিত ছিলেন থানা শাখার বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ শাহাদাত সিয়াম, সমাজকল্যাণ সম্পাদক খাদিমুল ইসলাম লাদেন দফতর ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top