শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শিশু রামিসা, ফারিহাসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুমা ঐতিহাসিক ডি.আই.টি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফি। দোয়া পরিচালনা করেন ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আতিক বিন সাদিক।
বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন,বাইতুল মাল সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র মজলিসের সহযোগী সংগঠক ইসহাক গাজী, শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক বাইতুল মাল সম্পাদক মাহদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ বিন মুজিব, বাইতুল মাল সম্পাদক আবদুর রহমান সা’দ, স্কুল কলেজ সম্পাদক হাসিফুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top