গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে খেলাফত ছাত্র মজলিসের প্রচার মিছিল

বাংলাদেশ খেলাফত মজলিস আহূত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল আয়োজিত গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আজ ১৭ এপ্রিল রোজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি আদনান রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দফতর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার।বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েম, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সামিউল্লাহ শ্যামল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের থানা ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top