সিলেটে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহঃ এর জীবনী শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ১২ মার্চ, রোজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহঃ এর জীবনী শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মুবিন বিন কাসিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাবি শাখার আহবায়ক শাহরিয়ার আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top