বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস রৌমারী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস রৌমারী উপজেলা শাখার উদ্যোগে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা শাখার সভাপতি জনাব জাকারিয়া আল হুসাইন। তাঁর নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রধান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আতিক বিন সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত মজলিস রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আইয়ুব আনসারী, সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা আতিকুর রহমান নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি জনাব শাহাদাত হোসেন, মুজাহিদ কমিটির সদর মাওলানা আনছার উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ও ছাত্র মজলিস রৌমারী উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও ইসলামী আন্দোলনের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top