শোকবার্তা-

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের ৫ জন সদস্যের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার, বাদ মাগরিব কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্টের আশপাশে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাঁর ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগ্নে ও ভাগ্নি প্রাণ হারিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁদের সকলকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এ কঠিন শোক ধৈর্য ও সবরের সাথে বহন করার তাওফিক দান করেন।
আমীন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top