সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধস্তন মোহাম্মদপুর থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী ১ম,২য় ও ৪র্থ কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ই জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর বিভিন্ন বিষয়ে আলোচনা, গ্রুপ আলোচনা, অধ্যয়ন ও পরীক্ষা হয়ে ২৫ই জানুয়ারি এহতেসাব,পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনী অধিবেশনে শাখা সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও মাহিদ বিন হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুশতাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান সাগর, ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম।
এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হোসাইন হাসিব। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।



