আজ ২৭ জানুয়ারি রোজ মঙ্গলবার আমীরে মজলিসের নির্বাচনী কার্যালয়ে ১১ দলের নির্বাচনী ঐক্যের সমর্থনে ঢাকা -১৩ এর সকল ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব। সভায় সার্বিক দিক নির্দেশনা পেশ করেন ঢাকা -১৩ এর নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা মাসরুরুল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মোহাম্মদপুর থানা পশ্চিমের সভাপতি মাহিদ বিন হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোহাম্মদপুর থানা দক্ষিণের সভাপতি মিসবাহ উদ্দিন শিকদার, ছাত্রশিবির আদাবর থানার সভাপতি সোলায়মান শেখ, ছাত্রশিবির মোহাম্মদপুর থানা ক্যাম্পাস শাখার সভাপতি আব্দুল্লাহ তালিব, জাতীয় ছাত্র শক্তি মোহাম্মদপুর থানার আহবায়ক ফেরদৌস হোসেন সোহান, ছাত্র শক্তি শেরেবাংলা নগর থানার আহবায়ক মুনতাসীর বিল্লাহ, ছাত্র শক্তি আদাবর থানার আহবায়ক নাদিম হোসেন, ছাত্র শক্তি আদাবর থানার সেক্রেটারি শাহরিয়ার রাজিম রাতুল, বাংলাদশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীল আনিসুর রহমান শাকিল। সভায় বক্তারা ১১ দলীয় নির্বাচনী ঐক্যকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।



