নববর্ষের প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত 

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের উদ্যোগে নববর্ষের প্রকাশনা উৎসব–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মুশতাক আহমাদ–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল; কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা–৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফয়সাল আহমাদ; কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ–১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী; কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম; কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া; কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম।

বক্তাগণ নববর্ষের প্রকাশনাগুলোকে আদর্শিক চেতনা গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ইসলামি ছাত্র সমাজের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষে প্রকাশনা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top