মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, নারায়ণগঞ্জ মহানগর। নারায়ণগঞ্জ পুলিশ লাইন টার্ফে এই আনন্দঘন প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ আল আমিন রাকিব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান।

