আজ (১০ মার্চ ২০২৬, মঙ্গলবার) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে “সম্প্রীতির বন্ধনে জবিয়ানদের সম্মানে” এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জবি শাখার আহ্বায়ক মুহাম্মদ সজীব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর জিএস আব্দুল আলিম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমদ মুরসালিন, তথ্য-যোগাযোগ ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান সাজিদ, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাবের আল হুসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম, ঢাবি শাখার সদস্য ও ডাকসুর স্যার এ. এফ. রহমান হলের পাঠাগার সম্পাদক মোহাম্মদ ওয়াসির আল মাসতুর, ঢাবি শাখার বাইতুল মাল সম্পাদক আলী হোসেন তন্ময়সহ জবি শাখার দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

