বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধীন মোহাম্মদপুর থানা পশ্চিমের উদ্যোগে আজ ১৩ই এপ্রিল, রোজ সোমবার, মোহাম্মদপুর থানা পশ্চিমের আওতাধীন মাদ্রাসাসমূহের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি কামরুল ইসলাম সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আদনান রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান মুহিত, দফতর ও প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার সালমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

