বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ
বক্তব্যে তিনি বলেন—
“এ দেশের ইসলামপ্রিয় জনতাকে যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যখনই কোনো বিপ্লবের ডাক দেওয়া হয়েছে, যখনই কোনো অন্যায় তারা দেখেছে, তখনই তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যখনই আধিপত্যবাদ এসেছে—এদেশের মানুষ রক্ত দিয়েছে, জুলুম এসেছে—জীবন দিয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে— এ দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান যখন দেশে আসলেন, তখন বললেন— I have a plan। আমরা জিজ্ঞেস করতে চাই, কী সেই প্ল্যান? গণভোটের রায় অস্বীকার করার প্ল্যান? বিরোধী দলগুলোকে সন্ত্রাসী কায়দায় দখল করার প্ল্যান? বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে। পরিষ্কার ভাষায় বলছি—যদি আপনারা এ দেশের ছাত্র-জনতার ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করেন, তাহলে এ দেশের ছাত্র-জনতা যেভাবে আওয়ামী লীগকে তাড়াতে বাধ্য হয়েছে, আপনাদের তাড়াতেও কুণ্ঠাবোধ করবে না।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top