বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে অর্ধ দিনব্যাপী সদস্য শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলহামদুলিল্লাহ!
শিক্ষা সভার কার্যক্রম দারসুল কুরআন-এর মাধ্যমে শুরু হয়। এতে কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি, ঈমান-আমল ও দ্বীনি দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ এমদাদুল হক।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ মোকাররম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ মুযাক্কির হোসেনসহ জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ ও অগ্রসর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান।
সভায় সদস্যদের নিয়মিত অধ্যয়ন, আমল-আখলাকের উন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ এবং সংগঠনের অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা সভার সমাপ্তি হয়।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে ইলম অনুযায়ী আমল করার এবং দ্বীনের পথে মেহনত করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top