দাওয়াতি পক্ষ- (১৬ এপ্রিল–৩০ এপ্রিল ২০২৬ ইং)
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে মহানগর মজলিস অফিসে ‘দাওয়াতি মজলিস’ অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দাওয়াতি মজলিসে আলোচনা পেশ করেন মহানগর সভাপতি মুহাম্মদ আজিমুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদয়ানুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রাশেদ এবং যুব মজলিস মহানগর সভাপতি ইন্জিনিয়ার আরিফ মাহমুদ।
উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিস মহানগর নির্বাহী দায়িত্বশীলবৃন্দ এবং শহরের বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রবৃন্দ।


