কেরানীগঞ্জে ছাত্র মজলিসের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কুইজের পুরস্কার বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৬ আগস্ট ২০২৬

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, কেরানীগঞ্জ শাখার উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানার শায়খুল হাদীস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা, তাদের মেধার স্বীকৃতি দেওয়া এবং দেশের ইতিহাস ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানচর্চায় উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, সাখাওয়াত হোসেন হাসিব। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়াতে এবং ভবিষ্যৎ পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই কৃতি শিক্ষার্থীদের জন্য এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানচর্চা ও নিজেদের যোগ্যতা বিকাশের প্রতি গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, মুশতাক আহমাদ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনের সাফল্য ভবিষ্যৎ জীবনের পথচলাকে সহজ করে। তাই নিয়মিত অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, জিমামুল হক আনাস বলেন, “দ্বীন বিজয়ের দাওয়াত প্রতিটি এলাকায় পৌঁছে দিতে হবে।” তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নিয়েও আলোচনা করেন। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে অবহিত করা এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, মুহাম্মাদ আল আমিন। তিনি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে মনোযোগী হবে। একই সঙ্গে জ্ঞানভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top