সম্প্রীতির বন্ধনে চবিতে খেলাফত ছাত্র মজলিসের প্রীতি ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সম্প্রীতির বন্ধনে চবিয়ানদের সম্মানে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চবি শাখার আহ্বায়ক তোফায়েল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ানুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি হারুন ইবনে আব্দুল খালেক, যুব মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত হুসাইন এবং ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর বায়তুলমাল সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top