বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আজ ১১ই মে রোজ সোমবার বাদ আসর মোহাম্মদপুর হলি উম্মাহ মিলনায়তনে ৫ই মে শাপলা চত্বরে গণহত্যায় শহীদ ভাইদের মাগফিরাত কামনায় সম্মিলিত রোজা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি আদনান রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এইচ এম খোকন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান মুহিত, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম সাঈদসহ থানা, ওয়ার্ড, ইউনিট ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

