দুইদিন ব্যাপী ‘শাপলা শহীদচিত্র’ চিত্রপ্রদর্শনী পরিদর্শন করেছেন এমপি মাহবুবা হাকিম

৬ মে’২৬, ঢাকা: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ২০১৩ এর ৫ মে সংগঠিত শাপলা গণহত্যার উপরে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনী বিকাল পাঁচটায় পরিদর্শনে আসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম।
পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে যে গণহত্যা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে সেই গণহত্যা যেন দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ না দেখে এটাই আমাদের কামনা। আমাদের সেই সমস্ত শহীদদেরকে এবং তাদের সেই চেতনা, প্রেরণা কে জিইয়ে রাখার জন্য শাপলার শহীদি চিত্র প্রদর্শনী শাপলার প্রথম ধাপ বলে আমি মনে করি।
উল্লেখ্য, গতকাল (৫ মে’২০২৬) বিকেল তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রদর্শনী উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top