সারাদেশের শাখা দায়িত্বশীলদেরকে নিয়ে কেন্দ্রীয় শাখা দায়িত্বশীল বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আজ ১৯ ডিসেম্বর, শুক্রবার ফেনি সমিতি মিলনায়তন, পুরানা পল্টনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বৈঠকে অধস্তন শাখাগুলোর রিপোর্ট পেশ ও রিপোর্টের উপর পর্যালোচনা করা হয়।
প্রোগ্রামের শুরুতে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. দিদারুল ইসলাম এর দারসুল কুরআনের মাধ্যমে বৈঠক শুরু হয়ে কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল , বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. কামাল উদ্দীন।
এছাড়াও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ ও মাহাদি হাসান শিকদারসহ অন্যান্য দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।



