২৪ অক্টোবর ২০২৬, শনিবার: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গতকাল ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার দিনব্যাপী ১ম কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা সম্পাদক মোহা. ফজলে রাব্বী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের টাঙ্গাইল জেলার সাবেক সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।


