BKCM ঢাকা মহানগর পশ্চিমের ‘সহযোগী সংগঠক কর্মশালা’ সম্পন্ন ‎

‎
‎প্রেস বিজ্ঞপ্তি | ২৪ অক্টোবর ২০২৬
‎
‎বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে অগ্রসর সহযোগী সংগঠকদের নিয়ে ২২, ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তিন দিনব্যাপী ‘সহযোগী সংগঠক কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎
‎গত ২২ অক্টোবর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ-এর দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তিন দিনব্যাপী এ কর্মশালায় আদর্শিক, সাংগঠনিক, নেতৃত্ব বিকাশ ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
‎
‎কর্মশালায় বিষয়ভিত্তিক বিশেষ আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। ইসলামি চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক হাসান আল ফেরদাউস, বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা সাঈদ আহমদ খান নদবী। এছাড়াও বিভিন্ন অধিবেশনে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান সাগর ও মাওলানা আশরাফুল ইসলাম সাদ।
‎
‎২৫ জুলাই অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মদ আদনান রাফি-এর সভাপতিত্বে এবং বাইতুল মাল সম্পাদক শামীম আহমদ-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসাইন হাসিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসান সাজিদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান তানজিম। ঢাকা মহানগর পশ্চিমের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান মুহিত, দস্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ রবিউল আলম, সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহফুজ আল হাবিব, প্রকাশনা সম্পাদক আব্দুল গফফার। উক্ত সমাপনী অধিবেশনের মাধ্যমে তিন দিনব্যাপী ‘সহযোগী সংগঠক কর্মশালা’-সমাপ্তি ঘোষণা করা হয়।
 

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top