সিলেট জেলা ছাত্র মজলিসের উদ্যোগে ‘লিডারশিপ ইন্টেন্সিভ’ অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে ‘লিডারশিপ ইন্টেন্সিভ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সিলেট নগরীর অভিজাত হোটেল ডালাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি আহমদ মায়মুনের সভাপতিত্বে এবং জেলা নির্বাহী সদস্য আবির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুসা আল হাফিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিক সালিম হাফিজাহুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আরব আমিরাত শাখার সভাপতি সাইফুল ইসলাম ইয়াহইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সানাউল্লাহ, খেলাফত শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার আহ্বায়ক মাওলানা এখলাছুর রহমান, যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, প্রশিক্ষণ সম্পাদক আবু বকর আল মুন্না, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ এবং যুব মজলিস সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ মাহাদী তালুকদার।
অনুষ্ঠানে দায়িত্বশীলদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক যোগ্যতার বিকাশ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আদর্শিক নেতৃত্ব গঠন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগের মাধ্যমে দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
       

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top