মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে দিনব্যাপী ১ম কর্মী কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ০৬ নভেম্বর ২০২৬: সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধীনস্থ মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী ১ম কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিষয়ভিত্তিক আলোচনা, গ্রুপ আলোচনা, অধ্যয়ন ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এহতেসাব, পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
সমাপনী অধিবেশনে শাখা সাংগঠনিক সম্পাদক মো. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা পূর্বের সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান জামালপুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা পূর্বের প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মো. হাসানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
 

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top