বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখার পক্ষ থেকে আজ ০৮ নভেম্বর ২০২৬, রবিবার, প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব ওবায়দুল হক স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী ২০ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পশ্চিম চত্বরে অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা আলিয়া শাখার দায়িত্বশীল জাবের আল হুসাইন, মোঃ নাজমুল হুদা রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ঢাকা আলিয়ার শিক্ষার মানোন্নয়ন, লাইব্রেরির সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আমিরে মজলিস মাওলানা মামুনুল হকের রাজনৈতিক নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করে প্রিন্সিপাল স্যার তাঁর প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সাংগঠনিক আয়োজনে নেতৃবৃন্দকে সম্পৃক্ত রাখার আহ্বান জানান।


