বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এর সার্বিক সফলতা কামনায় পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার, কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এ দোয়া মাহফিলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুশতাক আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থী ও বিকেএম ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
মাহফিলে সম্মেলনের সফল আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা এবং সম্মেলনের মাধ্যমে দ্বীনি ও আদর্শিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি অর্জনের জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হবে।


