কেন্দ্রীয় সম্মেলন সফল করতে নরসিংদী জেলা ছাত্র মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১০ নভেম্বর, মঙ্গলবার; বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আসন্ন কেন্দ্রীয় সম্মেলন সফল ও সার্থকভাবে বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী জেলা দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা সভাপতি মাহমুদুল হাসান সিনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।
সভায় আসন্ন কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নরসিংদী জেলার সাংগঠনিক প্রস্তুতি, দাওয়াতি কার্যক্রম, সম্মেলনে জনশক্তির অংশগ্রহণ এবং সম্মেলনের প্রচার-প্রসারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে।
 

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top