বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সম্প্রীতির আবহে বিশ্ববিদ্যালয় কমিউনিটির সম্মানে প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকসুর কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু ওবায়দা ওসামা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান শাকিল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি মাহবুবুল হক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
