বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আজ ৭ই মার্চ, ১৭ই রমজান, শনিবার দুপুর ২.০০টা থেকে মোহাম্মদপুর হলি উম্মাহ মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে “আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি আদনান রাফির সভাপতিত্বে সহ-সভাপতি জিমামুল হক আনাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কাওছার আহমদ, পাঠাগার সম্পাদক আরিফ বিল্লাহ আফফানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top