বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আজ ১০ই মার্চ-২৬ টেকনাফ আলো শপিং কমপ্লেক্সে “শাপলা চত্বর ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহিদদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কক্সবাজার জেলা দায়িত্বশীল মুহাম্মদ আজিমুদ্দীন এবং আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা জেএইচএম ইউনুস। বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

