দৌলতখানে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভোলা জেলা উত্তরের আওতাধীন দৌলতখান থানা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৌলতখান থানা শাখার সহকারী দায়িত্বশীল রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকছুদুর রহমান। তিনি তার বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের জন্য উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তরের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম জেলা শাখার প্রচার সম্পাদক জুবাইরুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৌলতখান থানা ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান মুহিতসহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top