১৮ মার্চ (বুধবার): বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখার মূল দায়িত্বশীল ইসমাইল রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক আহমদ মুরসালিন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহদি হাসান শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি গাজী নূরে আলম।
অনুষ্ঠানে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নিরাপদ সড়ক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি সেয়ইদ সাকিবুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডিএম ফয়সাল এবং জুলাই মঞ্চ চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুদ্দীন হিশাম।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

