হাতিয়ায় খেলাফত ছাত্র মজলিসের দুই দিনব্যাপী কর্মী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হাতিয়া শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী প্রথম কর্মী কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি বাদ মাগরিব কর্মশালার কার্যক্রম শুরু হয়। কর্মশালায় সংগঠনিক দিকনির্দেশনা, আদর্শিক প্রশিক্ষণ ও কর্মী গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রুপ আলোচনা, অধ্যয়ন পর্ব ও পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মশালার শেষ দিনে এহতেসাব, পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হাতিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুস সাঈফি এবং খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক আহমাদ মুরসালীন।
এছাড়াও কর্মশালায় হাতিয়ার প্রসিদ্ধ আলেম মাওলানা আনোয়ার হুসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top