ফুলপুরে খেলাফত ছাত্র মজলিসের নির্বাচনী মিছিল

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ও রিকশা মার্কার সমর্থনে এক নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) মিছিলটি ফুলপুর কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে আমুয়াকান্দা মোড় হয়ে ফুলপুর গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীরা।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top