বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হাতিয়া শাখার উদ্যোগে দাওয়াতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ মে রোজ শনিবার বিকেলে হাতিয়ার ওছখালী হাই স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সমাবেশে হাতিয়ার শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের […]


