২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৬ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ (১৬ ফেব্রুয়ারি’২৬, সোমবার) দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্ৰামী আমীর মাওলানা মা- মু-নু-ল হক। এরপূর্বে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও অভিভাবক পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এমদাদ আশরাফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top