হাতিয়ায় শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ১৮মার্চ ২০২৬ রোজ বুধবার, ওসখালীর উকিলপাড়ায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের হাতিয়া শাখার উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাতিয়া শাখার দায়িত্বশীল শাহাদাত হুসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন হাসিব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হাতিয়া শাখার সভাপতি মাওলানা ইউনুস সাইফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বি,বাংলাদেশ খেলাফত যুব মজলিস হাতিয়া শাখার সভাপতি মাওলানা মুফতি কাউসার আহমাদ এবং ইসলামী ছাত্রশিবির হাতিয়া শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব নীরবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের মাহাত্ম্য, খেলাফতের আদর্শ, ব্যক্তিগত চরিত্র গঠন এবং তাকওয়া অর্জনের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top