শহীদ আরমান (রহ.)-এর মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ ৩০ জুন মাগরিবের পূর্বে, ১৯৯৪ সালের ৩০ জুন নাস্তিক তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শাহাদাতবরণকারী শহীদ আরমান (রহ.)-এর মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খতমে কুরআন শেষে শহীদ আরমান (রহ.)-সহ সকল শহীদের মাগফিরাত, দেশ, জাতি ও সমগ্র উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top