মোহাম্মদপুর থানার উদ্যোগে কর্মী কর্মশালা অনুষ্ঠিত

সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধস্তন মোহাম্মদপুর থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী ১ম ও ২য় কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ই মে, শুক্রবার সকাল থেকে নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর বিভিন্ন বিষয়ে আলোচনা, গ্রুপ আলোচনা, অধ্যয়ন ও পরীক্ষা অনুষ্ঠিত হয়ে এহতেসাব, পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনী অধিবেশনে শাখা সভাপতি মাহিদ বিন হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসাইন হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান মুহিত।
এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ দিদারুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আদনান রাফি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিয়াউর রহমান তানজিম ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য জিমামুল হক আনাস। এছাড়াও উপস্থিত ছিলেন থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top