বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শাপলা চত্বর ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মোহাম্মদ শুয়াইবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মাদ আদনান রাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাসেমী এবং বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা দপ্তর সম্পাদক মাওলানা মুছলেহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ছাত্রশক্তির জেলা নেতৃবৃন্দসহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিফলিত করতে হবে। একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণ ও ছাত্রসমাজকে নৈতিক আদর্শে বলীয়ান হওয়ার বিকল্প নেই।” বক্তারা দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।
