বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফুলপুর উপজেলা শাখার সাহরি আসর অনুষ্ঠিত‌।

আজ ২৮শে রমজান ১৮ই মার্চ ফুলপুর মিনি স্টেডিয়ামের হল রুমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে সাহরি আসর অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আহমাদুল হক তামিম , সাংগঠনিক সম্পাদক মাও সাব্বির আহমদ।
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস,যুব মজলিস ও ছাত্র মজলিস ফুলপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিফলিত করতে হবে। একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণ ও ছাত্র সমাজকে নৈতিক আদর্শে বলীয়ান হওয়ার বিকল্প নেই।” বক্তারা দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাহরির পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের অংশগ্রহণে সাহরি সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top