ঢাকা: ২০১৩ সালের ৫ মে সংঘটিত শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
প্রদর্শনীটি আগামী ৫ ও ৬ মে ২০২৬, মঙ্গল ও বুধবার, রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শিরোনামে অনুষ্ঠিত হবে। এতে উক্ত ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি থাকবে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্ব।
৫ মে ২০২৬, বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারবর্গ ও আহত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এ প্রদর্শনী ইতিহাস সংরক্ষণ, দলিলভিত্তিক সত্য উপস্থাপন এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংশ্লিষ্ট সকলকে প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল্লাহ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
01955240477
