নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চর আড়ালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল ৩০ মে’২৬ রোজ শনিবার বটতলী খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


